ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জের সিংহপুরুষ বিদ্যুৎমন্ত্রী টুকুর সংগ্রাম, রাজনীতি বর্ণাঢ্য জীবন বিয়ে নয়, বাগদান সম্পন্ন হয়েছে লুবাবার ফ্যামিলি ও কৃষক কার্ডের টাকা ছাপিয়ে দিচ্ছি না: প্রধানমন্ত্রী আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ : ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০ তরমুজের নাম বেঙ্গল টাইগার! জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায়

বিয়ে নয়, বাগদান সম্পন্ন হয়েছে লুবাবার

এক ফেসবুক পোস্ট ঘিরে যখন তুমুল সমালোচনার মুখে তখনই ‘বিয়ের প্রসঙ্গ’ নিয়ে মুখ খুললেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। জানিয়েছেন তার বাগদান সম্পন্ন হয়েছে, তবে বিয়ে হয়নি।

বুধবার নিজের ফেসবুকে এক পোস্টে সিমরিন লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিয়ে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়াপ্রার্থী।’এর আগে মঙ্গলবার বিকেলে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা।

দুনিয়া এও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত।তবে তখন পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ছবিতেও বর-কনের মুখ স্পষ্ট ছিল না, আর পাত্রের পরিচয় নিয়েও কোনো তথ্য দেননি লুবাবা। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-জল্পনা ছড়িয়ে পড়ে।সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আইন না মেনে ১৮ বছরের কম বয়সে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।

ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে পরিচিতি পান। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে তিনি অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন।

গত বছরের শেষ দিকে তিনি বিনোদন অঙ্গন ছাড়ার ঘোষণা দেন এবং জানান, ধর্মীয় অনুশীলনে মনোযোগ দিতেই তার এই সিদ্ধান্ত। 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের সিংহপুরুষ বিদ্যুৎমন্ত্রী টুকুর সংগ্রাম, রাজনীতি বর্ণাঢ্য জীবন

বিয়ে নয়, বাগদান সম্পন্ন হয়েছে লুবাবার

আপডেট টাইম : ২১ মিনিট আগে