ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে রাজপথে নামবে সরকারবিরোধী জোট সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ভাইরাল চাকরির বয়স বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

রাষ্ট্রপতির কাছে থাইল্যান্ডের নতুন দূতের পরিচয়পত্র পেশ

থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির নতুন দূতকে তার দেশে বাংলাদেশের ওষুধ, সিরামিক, পাটপণ্য এবং তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বিকেলে নতুন থাই দূত পেনপুয়ন সুয়াননাপন বঙ্গভবনে পরিচয় পত্র দিতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, নতুন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জনিয়ে রাষ্ট্রপতি দুইদেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতি আশা করেন নতুন দূতের দায়িত্বপালনকালে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।
নতুন থাই দূত এসময় রাষ্ট্রপতিকে বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। তিনি বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণে কাজ করবেন বলেও উল্লেখ করেন। এ সময় নতুন থাই দূত তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন বলে জানান প্রেস সচিব।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

রাষ্ট্রপতির কাছে থাইল্যান্ডের নতুন দূতের পরিচয়পত্র পেশ

আপডেট টাইম : ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০১৬