ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে হঠাৎ চীন সফরে কিম

বাঙালী কণ্ঠ নিউজঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলতি মাসেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু পরিকল্পিত ওই বৈঠকের আগে হঠাৎ করেই চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে দেখা করলেন কিম। ফলে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চীন সফর করেছেন কিম।

দেশ দুটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সোম ও মঙ্গলবার তারা উপকূলীয় শহর দালিয়ানে দেখা করেছেন। কিমের সফর শেষ হওয়ার পরই কেবল এই সফরের খবর প্রকাশ করা হয়েছে।

এর আগে গত মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগেও মার্চে চীনে গিয়ে প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে বৈঠক করেছিলেন উত্তর কোরিয়ার এ শীর্ষ নেতা।

সিনহুয়া জানিয়েছে, সফরে কিমকে ভোজে আপ্যায়িত করেন প্রেসিডেন্ট শি এবং অর্থনৈতিক উন্নতির লক্ষে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান পরিবর্তনে চীনের সমর্থন আছে বলে জানান।

শি বলেন, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণে উত্তর কোরিয়ার অবস্থানকে চীন সমর্থন করে এবং উপদ্বীপের ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বিরোধ সংলাপ ও পরামর্শের মাধ্যমে মিটিয়ে ফেলার বিষয়টিকেও সমর্থন করে।

উত্তরে কিম বলেন, যতদিন সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তর কোরিয়ার প্রতি শত্রুতামূলক নীতি ও নিরাপত্তা হুমকি পরিহার করবে, ততদিন উত্তর কোরিয়ার পারমাণবিক (ক্ষমতার) কোনো প্রয়োজন নেই এবং পারমাণবিক অস্ত্রমুক্তকরণ উপলব্ধি করা যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে হঠাৎ চীন সফরে কিম

আপডেট টাইম : ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮