ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে আরব-আমিরাত

বাঙালী কণ্ঠ নিউজঃ ঘোষণা আগেই হয়েছিল। সেই অনুযায়ী চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ পাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ আগস্ট আমিরাত সফরে যাবেন মোদি। তখনই তাঁকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।

এ বছর এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ঘোষণা করেন, তাঁর ‘প্রিয় বন্ধু’ মোদিকে এই সম্মান দেওয়া হবে। আবুধাবির যুবরাজ টুইট করে বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। আমার প্রিয় বন্ধু মোদি সেই যোগাযোগ দৃঢ়তর করে তুলেছেন। এই অবদানের স্বীকৃতি হিসাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাঁকে জায়েদ পদক প্রদান করবেন।’’

তবে, তখন এই পুরস্কার প্রদানের সময় বা তারিখ জানানো হয়নি। জায়েদ মেডেল বা অর্ডার অব জায়েদ হল আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা বা অন্যান্য রাষ্ট্রপ্রধানকে ওই পদক দেওয়া হয়।

এর আগে এই সম্মান পেয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ইরিট্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়েরকি। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর ইস্যুতে যখন পাকিস্তান গোটা বিশ্বের মুসলিম দেশগুলিকে একত্রিত করার চেষ্টা করছে, তখন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে মোদিকে সর্বোচ্চ সম্মান দেয়া তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে কাশ্মীর ইস্যুতে আরব-আমিরাতের অবস্থানও স্পষ্ট হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে আরব-আমিরাত

আপডেট টাইম : ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯