ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে রাজপথে নামবে সরকারবিরোধী জোট সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ভাইরাল চাকরির বয়স বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

স্যামসাংয়ের নতুন সফটওয়্যার, নতুন কী পাচ্ছেন গ্রাহকরা

স্যামসাং ওয়ান ইউআই ৮.৫ বেটা সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) কোরিয়ায় এ ঘোষণা আসে। নতুন এই সফটওয়্যার ফোন ব্যবহারকে আরও মসৃণ করবে। বাড়াবে গোপনীয়তা, পারফরম্যান্স ও দৈনন্দিন কাজের গতি।

কনটেন্ট তৈরি আরও সহজ

ওয়ান ইউআই ৮.৫-এ ছবি তৈরি ও সম্পাদনা আগের তুলনায় সহজ হয়েছে। নতুন ফটো অ্যাসিস্ট–এর মাধ্যমে ব্যবহারকারীরা একের পর এক ছবি বানাতে পারবেন। বারবার সেভ করার ঝামেলা নেই। কাজ শেষে এডিট হিস্ট্রিতে সব তৈরি করা ছবি দেখা যাবে। সেখান থেকে পছন্দমতো ছবি বেছে রাখা যাবে।

ডিভাইস কানেক্টিভিটি উন্নত

নতুন ক্রস-ডিভাইস ফিচার গ্যালাক্সি ডিভাইস ব্যবহার আরও সহজ করবে। অন্য ডিভাইসের সঙ্গে কানেক্ট হতেও এটি খুব কাজে দেবে। অডিও ব্রডকাস্ট এর মাধ্যমে অডিও–সাপোর্টেড ডিভাইসে নিজের কণ্ঠও পাঠানো যাবে। গ্রুপ ট্যুর, অনুষ্ঠান বা গাইডিংয়ের ক্ষেত্রে এটি উপযোগী। চাইলে টিভি বা অন্য স্যামসাং ডিভাইস থেকেও ফোনের ফাইল অ্যাকসেস করা যাবে।

নিরাপত্তা আরও শক্তিশালী

ওয়ান ইউআই ৮.৫ ডিভাইস সুরক্ষা আরও কঠোর করেছে। ফোন হারিয়ে গেলে বা চুরি হলে ফোন ও ডেটা রক্ষা করবে। বারবার ভুল পিন, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিলে ফেইল্ড অথেন্টিকেশন লক স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেবে।

জার্মানি, ভারত, কোরিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস২৫ সিরিজের ব্যবহারকারীরা ৮ ডিসেম্বর থেকে বেটা সংস্করণ ব্যবহার করতে পারবেন। যোগ দিতে স্যামসাং মেম্বার্স অ্যাপ ব্যবহার করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

স্যামসাংয়ের নতুন সফটওয়্যার, নতুন কী পাচ্ছেন গ্রাহকরা

আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫