ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্ড দিচ্ছে সরকার, মিলবে যেসব সুবিধা

বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ফ্রিল্যান্সারদের জন্য নিবন্ধন এবং আইডি কার্ড (পরিচয়পত্র) প্রদান করতে যাচ্ছে। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে, যা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিবন্ধিত ফ্রিল্যান্সাররা তাদের আইডি কার্ডের মাধ্যমে ব্যাংকিং সেবা, ঋণ এবং ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি এবং বেসরকারি প্রশিক্ষণের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতে একটি নতুন মাইলফলক অর্জন করা হলো। দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd’র ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনেট্রেশন টেস্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সাথে ফ্রিল্যান্সারদের সংযোগ আরো শক্তিশালী হবে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আশা, এটি দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এটি তরুণদের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে এক কৌশলগত জাতীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্ড দিচ্ছে সরকার, মিলবে যেসব সুবিধা

আপডেট টাইম : ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬