ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে রাজপথে নামবে সরকারবিরোধী জোট সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ভাইরাল চাকরির বয়স বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

কভার ফটো ব্যবহারের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও আধুনিক, ব্যক্তিগত ও আকর্ষণীয় করতে নিয়মিত নতুন সুবিধা যোগ করছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে একেবারে নতুন প্রোফাইল ফিচার—কভার ফটো।

ফেসবুক ও লিঙ্কডইনের মতো হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও কভার ফটো ব্যবহার করার সুযোগ মিলবে। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও সুন্দরভাবে সাজাতে পারবেন এবং ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ বাড়বে। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো যুক্ত হলে অ্যাকাউন্টের ভিজ্যুয়াল আকর্ষণও অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

এতোদিন পর্যন্ত কভার ফটো ব্যবহারের সুবিধা শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই সীমাবদ্ধ ছিল। তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্যও এই ফিচার চালু হতে পারে।

আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই প্ল্যাটফর্মেই এই সুবিধা আনার কাজ চলছে, যদিও আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও আসছে বড় আপডেট। স্ট্যাটাসে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। জানা গেছে, স্ট্যাটাসে ব্যবহৃত ছবিকে আরও আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতেই এই এআই ফিচার আনা হচ্ছে। স্ট্যাটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত একাধিক নতুন টুল যুক্ত হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা মুহূর্তের মধ্যেই ছবি এডিট করে পোস্ট করতে পারবেন।

এতদিন ছবি এডিটের জন্য আলাদা অ্যাপ বা সফটওয়্যারের প্রয়োজন হতো। নতুন আপডেট চালু হলে সেই ঝামেলা অনেকটাই কমবে। হোয়াটসঅ্যাপের মধ্যেই থাকবে এআই-চালিত এডিটিং টুলস, যা দিয়ে সহজেই ছবি আরও উন্নত করা যাবে। শুধু ছবি এডিটিং নয়, ভবিষ্যতে এর সঙ্গে আরও কিছু নতুন ও চমকপ্রদ ফিচার যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

কভার ফটো ব্যবহারের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আপডেট টাইম : ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬