ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

হাওরের পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঘরে পৌঁছুলো কোরবানির গোস্ত

বাঙালী কণ্ঠ নিউজঃ ঈদুল আযহাকে কেন্দ্র করে হাওরের পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে কোরবানির গোস্ত বিতরণের এক চমৎকার অনুষ্ঠানের আয়োজন হয়ে গেলো হাওর উপজেলা মিঠামইনে।

সোমবার (১২ আগস্ট) আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদের উদ্যোগে ৮টি গরু কোরবানি দিয়ে উপজেলার পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষের মধ্যে পৃথক পৃথক ব্যাগে কোরবানির মাংস বিতরণ করা হয়। কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রাব্বানীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

দরিদ্র ও দুস্থ মানুষ কোরবানির মাংস পেয়ে এক অনাবিল ঈদ আনন্দ নিয়ে সবাই ফিরে যান যার যার ঘরে।

এ সময় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ হাওরের দরিদ্র জনগোষ্ঠির কথা সব-সময় মনে রাখে। তাদের জন্য সত্যিকার অর্থেই তারা কিছু না কিছু করে আসছে।

সেইজন্য হাওরবাসী তাদের প্রতি কৃতজ্ঞ। হাওরের জনপ্রতিনিধি হিসেবে আমি তাদের এই মানবিক কর্মসূচির পরিধি আরও বাড়িয়ে বেগমান করবে বলে আশা করি।

হাওরে কোরবানির গোস্ত বিতরণ অনুষ্ঠানে আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব বলেন,  আল-খায়ের ফাউন্ডেশন মানবিক আবেদনে সব-সময় দরিদ্র জনগণের পাশে থাকে। ভবিষ্যতে আল-খায়ের ফাউন্ডেশন কিশোরগঞ্জে কাজের পরিধি আরও বৃদ্ধি করবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, প্রকৃত দুস্থদের মুখে হাসি দেখে সত্যি ভাল লাগছে। সমকাল সুহৃদকে নিয়ে আগামীতে কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলসহ গ্রামীণ পর্যায়ে মানবিক কাজ করে দেশের তৃণমূল জনগোষ্টিকে এগিয়ে নিয়ে যাবার পাশাপাশি আজকের তরুণ-তরুণীদের মানবিক সচেতনেতা ও মূল্যবোধকে জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

হাওরের পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঘরে পৌঁছুলো কোরবানির গোস্ত

আপডেট টাইম : ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯