ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি আবদুল হামিদ ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৮ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৯ সেপ্টেম্বর সোমবার দেশে ফিরবেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, ‘রাষ্ট্রপতির দেশে ফেরার সময় পরিবর্তন হয়েছে। এখন তিনি ৮ সেপ্টেম্বরের পরিবর্তে ৯ সেপ্টেম্বর সোমবার দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকালে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরবে।’

৩১ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন

আপডেট টাইম : ০২:২২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯