ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

খাওয়ার পরিমাণ কমানোর ৮ কৌশল

বাঙালী কণ্ঠ নিউজঃ  অনেকে খাবার দেখে লোভ সামলাতে পারেন না। যারা খেতে পছন্দ করেন, তাদের জন্য খাবার কম খাওয়াটা বেশ কষ্টকর। যে কারণে খাবার খাওয়া ছাড়তে পারেন না আর ওজন বৃদ্ধি পেতে থাকে দ্রুত। খাওয়ার রুচি কমাতে চাইলে শুরুতে নিজের মন বা ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে। মন নিয়ন্ত্রণের সাথে কিছু কৌশল মেনে চললে খাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব।

পানি পান

পানি জীবন পানি মরণ। আর এই পানি পারে আপনার ক্ষুধা দূর করতে। খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন। এতে খাবার কম খেলেও পেট ভরা থাকবে।

ব্যায়াম করুন

আপনি মনে করতে পারেন ব্যায়াম আপনাকে ক্ষুধার্ত করে। কিন্তু এটি ভুল ধারণা। বরং ব্যায়াম খাওয়ার রুচি কমিয়ে থাকে।

সকালে নাস্তা করুন

সকালে ভারী নাস্তা করুন। এটি মধ্যাহ্ন সময়ের ক্ষুধা লাগার প্রবণতা কমিয়ে দেবে। সকালের খালি পেট আপনার রক্ত শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় যা আপনাকে ক্ষুধার অনুভব দিয়ে থাকে।

প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন

প্রতিদিনকার খাদ্যতালিকায় শর্করার তুলনায় প্রোটিন বেশি পরিমাণে রাখুন। চিনি বা চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন। চিনি আপনার রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় যা  আপনার ক্ষুধা বাড়িয়ে দেবে।

ধীরে ধীরে খান

দ্রুত খেলে আপনি বেশি পরিমাণে খেয়ে ফেলবেন। পেটে খাবার হজম হওয়ার আগে খাওয়া হলে খাবার হজম করার সময় পায় না। যা পরবর্তী সময়ে ক্ষুধার উদ্ভব করে থাকে। কমপক্ষে ২০ মিনিট সময় নিয়ে খাবার খাওয়ার চেষ্টা করুন।

ছোট প্লেটে খাবার খান

প্লেটের আকৃতি আপনার খাওয়াকে নিয়ন্ত্রণ করবে। চেষ্টা করুন ছোট প্লেটে খাবার খাওয়ার। গবেষণায় দেখা গেছে ছোট প্লেট অথবা পাত্রে খাবার বেশি মনে হয় এবং খাওয়া কম হয়।

টেভি অথবা ভিডিও গেইম খেলা থেকে বিরত

খাবার খাওয়ার সময় খাওয়ার দিকে মন দিন। টেলিভিশন বন্ধ রাখুন এবং এমনকি আপনার স্মার্টফোনটিকেও দূরে রাখুন। টেলিভিশন অথবা ভিডিও গেইম আপনার খাওয়ার মনোযোগ নষ্ট করে দেয়। আর আপনি বেখেয়ালে বেশি খাবার খেয়ে ফেলেন।

সৎ থাকুন

মন খারাপের সময় কিংবা দুশ্চিন্তার সময় যদি আপনি অনেক বেশি খাবার খেয়ে থাকেন, তাহলে রুচি কমানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি বৃথা যাবে। নিজের প্রতি সৎ থাকুন আর নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

খাওয়ার পরিমাণ কমানোর ৮ কৌশল

আপডেট টাইম : ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭