ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

পরিবেশবান্ধব ফসল উৎপাদনে ঝুঁকছে কৃষক

রাসায়নিক সার ও কীটনাশকের বদলে পরিবেশবান্ধব জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন করে মানুষের স্বাস্থ্যের পাশাপাশি মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে কাজ করছেন ঝিনাইদহের কৃষকরা।

মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিপাড়া গ্রামের আদর্শ জৈবচাষি উন্নয়ন কর্মসূচির আওতায় মতবিনিময় অনুষ্ঠানে কৃষকরা এমন মন্তব্য করেন।

কৃষকরা রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ কমিয়ে ক্রমশ ঝুঁকে পড়েছেন জৈব সার ও কীটনাশক তৈরির দিকে। স্থানীয় ভাবে নিজেদের প্রস্তুতকৃত জৈব সার, কেঁচো সার, তরল কীটনাশক ও বালাইনাশক ইত্যাদি দেখান এবং ফসলের ক্ষেতে প্রয়োগ করে তারা লাভবান হয়েছেন বলেও উল্লেখ করেন।

বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে কোরিয়া এবং বাংলাদেশ যৌথভাবে কাজ করে যাবে বলে জানান, আরডিএর অরগানিক এগ্রিকালচার ডিভিশন এর উর্ধ্বতন বিজ্ঞানী জিহুন শিন।

কোরিয়ার ন্যাশনাল একাডেমি অব এগ্রিকালচার সাইন্স আরডিএর অরগানিক এগ্রিকালচার ডিভিশন এর উর্ধ্বতন বিজ্ঞানী জিহুন শিন ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটএর হর্টিকালচার রিসার্চ সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম নাজিম উদ্দিন, সোয়ালোজ সুইডেনের ইন্টার্ণ আলবিন গুষ্টাফসন, পন্টাস উইলিয়াম ও উন্নয়নধারা নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোরিয়ার ন্যাশনাল একাডেমি অব এগ্রিকালচার সায়েন্স, আরডিএর অরগানিক এগ্রিকালচার ডিভিশন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লাগসই ও টেকসই কৃষি উন্নয়নে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

পরিবেশবান্ধব ফসল উৎপাদনে ঝুঁকছে কৃষক

আপডেট টাইম : ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬