ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন অনুমোদন, শিগগিরই ব্যাংকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী সরকারের খরচ বাঁচাতে নিজ বাসায়ই থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলির প্রজ্ঞাপন জারি মূল্যস্ফীতি কিছুটা কমেছে র‌্যাব বিলুপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে : ট্রাম্প

বাড়িতে এডিস মশা পেলে অ্যাপে রাখা হবে তথ্য : ডিএনসিসি মেয়র

বাঙালী কণ্ঠ ডেস্কঃ এডিস মশা নিয়ন্ত্রণের আগামীকাল শনিবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব ওয়ার্ডে আবারো একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অর্থাৎ চিরুনি অভিযান শুরু হচ্ছে। অভিযানে যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া যাবে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হবে। পরবর্তীতেও তাদেরকে মনিটর করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আজ শুক্রবার এক ভিডিও বার্তায় এ কথা জানান ডিএনসিসি মেয়র।

১০ দিনব্যাপী এ অভিযান শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে। চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে।

মেয়র বলেন, ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠানে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা আছে কিনা, কিংবা কোথাও তিন দিনের বেশি পানি জমে আছে কিনা, কিংবা ময়লা-আবর্জনা আছে কিনা, যা এডিস মশার বংশবিস্তারে সহায়ক, তা পরীক্ষা করবেন। চিরুনি অভিযান চলাকালে ডিএনসিসির ৩ জন কীটতত্ববিদ, স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাগণ দিকনির্দেশনা দেবেন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৯জন কীটতত্ববিদ এবং ৬জন চিকিৎসক ডিএনসিসির সাথে কাজ করবে।

চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাবে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হবে। এর ফলে চিরুনি অভিযান শেষে ডিএনসিসির কোন কোন এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেস তৈরি হবে। ডাটাবেস অনুযায়ী পরবর্তীতেও তাদেরকে মনিটর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

বাড়িতে এডিস মশা পেলে অ্যাপে রাখা হবে তথ্য : ডিএনসিসি মেয়র

আপডেট টাইম : ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০