ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

দেশে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতে বিপ্লব ঘটেছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে। এই সেক্টর থেকে দেশের আয় দেড় বিলিয়ন এবং ২০২৫ সালের মধ্যে এটিকে ৫ বিলিয়নে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়।

রবিবার (১৯ মার্চ) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম শুরু করেন। আইসিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে নিম্নআয়ের দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের যাত্রায় বড় ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সজিব ওয়াজেদ জয় নিরলস কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে তিনি দেশকে উন্নত ও স্মার্ট এবং জনগণকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়। ১২ কোটি মানুষ এখন ডিজিটাল মাধ্যমে লেনদেন করতে পারছে। সজিব ওয়াজেদ জয় বাংলাদেশকে ক্যাশলেস ট্রানজেকশনের দেশে রূপান্তর করতে চান। ফ্রিল্যান্সিং ও ই-কমার্সের প্রসার ঘটিয়ে দেশ থেকে বেকারত্বের অবসান ঘটাতে এই সরকার বদ্ধপরিকর।

রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের পরিচালক ও উপসচিব হুমায়ুন কবির।

এ মেলায় সরকারের অর্জনগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর ‘ডিজিটাল বাংলাদেশ আমার, স্মার্ট বাংলাদেশ’ ভিডিও প্রদর্শন করা হয়। ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা অর্জন করায় ১০ জনকে উপহার হিসেবে ল্যাপটব প্রদান করা হয় এবং ২০ জন স্মার্ট নারীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

দেশে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতে বিপ্লব ঘটেছে: স্পিকার

আপডেট টাইম : ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩