ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। নির্বাচনের সময় আমাদের দলের প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার ; সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এ আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিভিশনের সার্বিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি সরকারের লক্ষ্যের সাথে মিলিয়ে বিটিভিকে কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায়, সে বিষয় নিয়ে কাজ করছি।

বিটিভি ও বেতারকে সময়োপযোগী করে তুলতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। মানুষকে অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে ধরনের তথ্য প্রযুক্তিগত জ্ঞান দরকার সে সক্ষমতা অর্জনে আমাদের সচেষ্ট থাকতে হবে।

তিনি আরও বলেন, এক এলাকায় একাধিক প্রেসক্লাব থাকতে পারবে না। একটি প্রেসক্লাব গঠন করে সেটাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। বিভক্ত থেকে কখনো প্রেসক্লাবকে শক্তিশালী করা যায় না। একটা প্রেসক্লাব গঠন করে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করে কাজ করে যেতে হবে।

প্রশাসনের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, প্রেসক্লাব এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো বাধার সম্মুখীন না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আনসার উদ্দিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান মুকুল, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ৪০ মিনিট আগে