রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। এর মধ্যে ১৮ মার্চ (বুধবার) কালবৈশাখী আঘাত হানে এই অঞ্চলে। আজ শুক্রবারও দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩ মিনিটে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 





















