ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর অস্বস্তি

বাঙালী কণ্ঠ নিউজঃ টানা ছুটির ফাঁদে পড়েছে দেশ। আজও বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। অফিসমুখো যাত্রীদের চাপও নেই। তাই একটু ভিন্ন রূপ পেয়েছে রাজধানী। কিন্তু সকাল থেকে গগণ ফাটিয়ে বৃষ্টি ঝড়ায় একপ্রকার বিপত্তির সৃষ্টি হয়েছে। স্বস্তির বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর অস্বস্তি।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেন থেকে আবর্জনা উঠে সয়লাব হয়ে গেছে। কোথাও হাটু পানি জমে গেছে। এর মাঝেই চলছে বাস-রিকশা।

এদিকে বৃষ্টির ভোগান্তির পাশাপাশি যুক্ত হয়েছে পরিবহন সংকটও। সুযোগ পেয়ে রিকশা ও অটোরিকশা চালকরা হাঁকাচ্ছেন দু-তিন গুণ ভাড়া।

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎতসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর অস্বস্তি

আপডেট টাইম : ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮