ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বাঙালী কণ্ঠ নিউজঃ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দারা। বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেক ব্যক্তিকে গেটের ভিতর দিয়ে তল্লাশী করে নিরাপত্তা নিশ্চিত করে প্রবেশ করানো হয়েছে।

বঙ্গবন্ধু যাদুঘর ও বনানী কবরস্থান পুরোটাই সিসিটিভির আওতায় এনে ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করানো হয়েছে। শোকের মাস আগস্টকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী চক্র, জঙ্গি গোষ্ঠী, দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল নাশকতা করতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সারাদেশে জঙ্গিদের সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলার কারণে এই মাসকে জঙ্গিরা নাশকতার জন্য বেছে নিতে পারে। সম্প্রতি পুলিশের বিশেষ শাখা-এসবির পক্ষ থেকে নাশকতার আশঙ্কার বিষয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিটের কাছে। একারণে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অধিকতর সতর্কতা অবলম্বন করেছে।

সরজমিনে দেখা গেছে, বুধবার বিকেলে থেকে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকায় ব্লক রেইড। বাড়ানো হয় তল্লাশি চেক পোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হয়। পুরো রাজধানীতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে ধানমন্ডি, গুলশান ও বনানীতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, শোক দিবস ও শোকের মাসকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট টাইম : ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯