ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

থাইল্যান্ড যাচ্ছেন সেনাপ্রধান

বাঙালী কন্ঠ ডেস্কঃ তিন দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। থাই সেনাপ্রধানের আমন্ত্রণে শনিবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

থাইল্যান্ডে ১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইন্দো প্যাসিফিক আর্মি চিফ সম্মেলনে যোগ দেবেন জেনারেল আজিজ।

জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইন্দো প্যাসিফিক কমান্ডারের পক্ষ থেকেও আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে এই অঞ্চলের বাহিনীর মধ্যে আস্থা বৃদ্ধি সংক্রান্ত এক সেমিনারে বক্তব্য দেবেন আজিজ আহমেদ।

উল্লেখ্য, বিজিবির মহাপরিচালক থাকাকালে সীমান্তবর্তী দেশের ল্যান্ড ফোর্সের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরতে তাকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত ২১ মে হুনুলুলুতে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সিম্পোজিয়ামে অংশ নেন সেনাপ্রধান। এবারের সফরে আজিজ আহমেদ ইন্দো প্যাসিফিক কমান্ডার ও রয়েল থাই আর্মির কমান্ডার ইন চিফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আগামী মঙ্গলবার তার দেশের ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

থাইল্যান্ড যাচ্ছেন সেনাপ্রধান

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯