ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ফের ছাঁদনাতলায় শ্রাবন্তী

ফের ছাঁদনাতলায় বসতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চক্রবর্তী। পাত্র কৃষাণ ভ্রজ মুম্বাইয়ের মডেল ও অভিনেতা। খবর টামস অব ইন্ডিয়ার। সোমবার টামস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, শ্রাবন্তী-কৃষাণের পরিচয়টা মজবুত হয় বছর দেড়েক আগে একটি বিজ্ঞাপনের শুটিং করার সময়। সেই বিজ্ঞাপনে শ্রাবন্তীর সঙ্গে ছিলেন কৃষাণ। এরপর দু’জনের ভালো লাগাটা পৌঁছায় ভালোবাসায়। গোপনে তারা একবছর প্রেমও করেন। কিছুদিনের মধ্যেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন। এদিকে, হবু বরের সঙ্গে নিজস্ব ফেসবুকে একটি ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন- ”এই প্রথম আমাদের ছবি ফেসবুকে পোস্ট করছি। তবে একবারেই লজ্জা পাচ্ছি না বরং ভীষণ ভালো লাগছে।” এর আগে শ্রাবন্তীর বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে। সে সময় শ্রাবন্তী-রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্র সন্তান। কিন্তু তাদের সে সংসার টেকেনি। কৃষাণকে নিয়ে শ্রাবন্তী জানান, কৃষাণ খুব কেয়ারফুল একজন মানুষ। তার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়। এককথায় কৃষাণের সরলতায় আমি মুগ্ধ। তাছাড়া আমাদের সম্পর্কের কথা দুই পরিবারই জানে। তারা শিগগিরই একসঙ্গে বসে বাগদান এবং বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করবেন। উল্লেখ্য, শ্রাবন্তী বর্তমানে কাজ করছেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে। সেখানে তার নায়ক শাকিব খান। এছাড়া দেবের বিপরীতে শ্রাবন্তী অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে ‘শুধু তোমার জন্য’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ফের ছাঁদনাতলায় শ্রাবন্তী

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬