ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪ শিক্ষকসহ মোট ৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষাছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- পরিসংখ্যান বিভাগের সাহকারী অধ্যাপক মিসেস রাদিয়া তাইসির, পপুলেশন সাইন্সের ড. মো. কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউটের সকরারী অধ্যাপক মো. মহসীন এবং সহকারী অধ্যাপক মিসেস ইয়াসমিন আক্তার ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আজমেরী ফেরদৌস।

তবে এক সিন্ডিকেট সদস্য জানান, চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আজমেরি ফেরদৌস স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেছেন। বাকি শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগদান করেনি। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।

চাকরিচ্যুতের কারণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এসব শিক্ষক বিদেশে গিয়ে আর ফিরে আসেনি। আমরা তাদেরকে বারবার ফিরে আসতে অনুরোধ করেছি। কিন্তু তারা ফিরে আসেনি। তাই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এর আগে একই অভিযোগে গত বছরের নভেম্বর মাসের ২৮ তারিখ পাঁচজন শিক্ষক ও সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ ২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক

আপডেট টাইম : ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০