আগাম বন্যাকবলিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ সমগ্র হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কিশোরগঞ্জস্থ ইটনা সমিতি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার সকালে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার স্টেশন রোডে এ কর্মসূচী পালন করা হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে সংহতি প্রকাশ করে কিশোরগঞ্জের হাওরাঞ্চলবাসী, মিঠামইন উপজেলা কল্যাণ সমিতি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় ইটনা সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহের উদ্দিন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহসভাপতি গিয়াস উদ্দিন মিল্কী, হাওরাঞ্চলবাসীর সমন্বয়ক মো. রুহুল আমিন, কলেজ শিক্ষক ফজলুর রহমান দুলাল, ওয়ার্কার্স পার্টির নেতা মজনু ভূঁইয়া, সাংবাদিক শেখ অলিনেওয়াজ অলিউল্লাহ, ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা প্রমুখ বক্তৃতা করেন। বক্তাগণ ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি হাওর এবং হাওরের মানুষকে বাঁচাতে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
- 468
Tag :
জনপ্রিয় সংবাদ


























