ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

করোনার সংক্রমণ ঠেকাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, করোনাভাইরাস নিয়ে আমরা শঙ্কিত। এরইমধ্যে বিশ্বের অনেক দেশে এ ভাইরাস মহামারী আকার ধারন করেছে। তাই পূর্ব সতর্কতা হিসেবে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা জরুরি। কারণ এখানে প্রচুর শিক্ষার্থী, গবেষক, অনুষদ মেম্বার যারা বিভিন্ন দেশে ছিলেন তারা এসে কর্মস্থলে যোগদান করছেন। তাই করোনার সংক্রমণ ঠেকাতে আমরা চাই দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা হোক।

এসময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এসব জায়গায় বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকরা রয়েছেন। যারা বিভিন্ন সময় বাইরে পিএইচডি করতে যাচ্ছে। তাই বাইরে থেকে করোনা বাংলাদেশে আসার সুযোগ বেশি। যদি এক্ষেত্রে বিশ্ববিদ্যালগুলো বন্ধ রাখা হয় তাহলে করোনা থেকে বাংলাদেশ অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবে। বাংলাদেশ ঘনবসতিপূর্ন দেশ। একবার যদি করোনা ঢুকে যায় তাহলে পুরো বাংলাদেশে খুব সহজে ছড়িয়ে পড়বে। আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে আমাদের ক্যাম্পাস তথা বাংলাদেশকে ঝুঁকিমুক্ত করা হোক।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

করোনার সংক্রমণ ঠেকাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি

আপডেট টাইম : ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০