ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্য কী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ হোটেল বলতে কী বোঝায় তা মোটামুটি সবাই জানেন, তবে মোটেল সম্পর্কে অনেকেই জানেন না। তাই দুটি জিনিসকে এক করে ফেলেন অনেকেই। আবার অনেকেই বেড়াতে গিয়ে হোটেলে নাকি মোটেলে উঠবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান।

তাই এই সমস্যার সমাধানে আগে জানা প্রয়োজন হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্য। চলুন তবে জেনে নেয়া যাক পার্থক্যটি কোথায়-

এর জন্য প্রথমেই আপনাকে জানতে হবে দুটো নামের পার্থক্য। ‘হোটেল’ নামটি এসেছে ফ্রেঞ্চ শব্দ থেকে, যা মোটামুটি ১৬০০ শতক থেকেই প্রচলিত। এর অর্থ এমন একটা জায়গা যেখানে থাকতে পারবেন, খাবার খেতে পারবেন, বিনোদন পাবেন ও অন্যান্য সেবা দেয়া হবে।

অন্যদিকে ‘মোটেল’ শব্দটি অনেক নতুন, তার প্রচলন হয় ১৯২০ দশকের দিকে। ‘হোটেল’ ও ‘মোটর’ এ দুটি শব্দ মিলিয়ে তৈরি হয় মোটেল কথাটি। মূলত হাইওয়ের পাশে তৈরি হোটেল যেখানে ভ্রমণের সময় ভ্রমণকারীরা বিশ্রাম নিতে পারে, এমন জায়গাকে বলা হয় মোটেল।

হোটেল আর মোটেলের সেবার মধ্যেও পার্থক্য আছে। মূলত বেশ কিছুদিন থাকার জন্য হোটেল বেছে নিতে পারেন। আর লম্বা যাত্রার মধ্যে বিরতি দিতে এক দুইদিন থাকার জন্য মোটেল বেছে নিন। লম্বা সময় থাকা যায় বলে হোটেলে সেবার পরিমাণও বেশি থাকে। সেখানে লাউঞ্জ, জিম, স্পা ও অন্যান্য মনোরঞ্জনের ব্যবস্থা থাকতে পারে। যা মোটেলে থাকে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্য কী

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০