ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

প্রাথমিকসহ শিক্ষকদের ছুটি সমন্বয় হবে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করলেও পরবর্তীতে গ্রীষ্মের ছুটি ও রোজার ছুটি কমে আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ বছরের অন্যান্য ছুটির ব্যাপারে মন্ত্রী বলেন, ‘গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সঙ্গে প্রয়োজনে এ (করোনা) ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।’

এছাড়া তিনি আরো বলেছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রী আরও জানান, ৩১ মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড় ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের সকল কোচিং সেন্টার

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রাথমিকসহ শিক্ষকদের ছুটি সমন্বয় হবে

আপডেট টাইম : ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০