ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

শিক্ষা কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদেশ ভ্রমণ ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ ও বিপদজনক’ হওয়ায় শিক্ষক-কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সব অধিদপ্তর, দপ্তর, সংস্থাকে বিদেশ ভ্রমণের অনুমতি সংক্রান্ত প্রস্তাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি হিসেবে বাংলাদেশে গত ৮ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ১৮ মার্চ করোনা ভাইরাস আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর করোনা ভাইরাস সন্দেহে বিভিন্ন স্থানে কোয়ারেন্টিনে রয়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, দপ্তর, সংস্থা থেকে প্রতিনিয়তই বিদেশ ভ্রমণের অনুমতি (সরকারি ও ব্যক্তিগত) প্রদানের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে (কোভিড-১৯) বিদেশ ভ্রমণ মারাত্মক ঝুঁকিপূর্ণ ও বিপদজনক।

‘এমতাবস্থায় অধীন অধিদপ্তর, দপ্তর, সংস্থাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া সংক্রান্ত প্রস্তাব আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগে প্রেরণ না করা।’

সরকার ঘোষণা দেওয়ার পর ইতোমধ্যে যারা বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরেছেন তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আর হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দাপ্তরিক কার্যাদি যাতে বিঘ্নত না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে সার্বক্ষণিক অনলাইন ও ই-নথিতে দাপ্তরিক কার্যাদি সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিক্ষা কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০