ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

করোনায় ফেনী জেলা আ’লীগ সভাপতির মৃত্যু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান। রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না … রাজিউন)। তার বড় ছেলে সাইফুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯ জুন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন ফেনীর প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিক। পর দিন নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।

পরিবার সূত্র জানায়, ২০ জুন রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।

এর আগে ফেনীর বাসায় চার দিন জ্বর-কাশিতে ভোগেন আকরামুজ্জামান। ১৯ জুন শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকাল ৫টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই রোববার ভোরে তার মৃত্যু হয়।

অ্যাডভোকেট আকরামুহজ্জামান ছিলেন ফেনীতে রোটারির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ছিলেন প্রবীণ এ সমাজকর্মী।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আকরামুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আকরামুজ্জামানের মৃত্যুতে ফেনীর আলো পরিবার, ফেনী রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী সদর, ফেনী পৌর শাখা, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলা ও পৌরসভা কমিটি গভীর শোকাহত। সংগঠনগুলোর নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার (শান্তি) মাগফিরাত কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

করোনায় ফেনী জেলা আ’লীগ সভাপতির মৃত্যু

আপডেট টাইম : ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০