ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ইসলামি সলিডারিটি গেমস বাংলাদেশের প্রথম সোনার পদক

ইসলামী সলিডারিটি গেমস নিয়ে ক্রীড়াঙ্গনে তেমন আগ্রহ ছিল না। কখন গেমস শুরু হলো, কে বা কারা যাচ্ছে সেটাও অনেকের জানা ছিল না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও (বিওএ) ক্রীড়াবিদদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে যায়নি। হয়ত সোনার পদক জয়ের কোনো আশা ছিল না বলেই। আশা যেখানে ছিল না সেখানেই জয় হয়েছে। গেমসের উদ্বোধনী দিনে শ্যুটিংয়ে বাংলাদেশের রাব্বি হোসেন মুন্না রুপার পদক জয় করে প্রথম খবরটি দিয়েছিলেন। তার চব্বিশ ঘণ্টা না যেতে সোনার পদক জয়ের খবর দিয়েছেন আব্দুল্লাহ হেল বাকি এবং সৈয়দা আতকিয়া হাসা দিশা। এই দুই শ্যুটার মিশ্র দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার পদক জয় করেছেন।

ইসলামী সলিডারিটি গেমসের এবার চতুর্থ আসর বসেছে আজারবাইজানের বাকু শহরে। এবারই প্রথম এই গেমস থেকে সোনার পদক পেল বাংলাদেশ। বাকু গেমসে বাংলাদেশ এখন আরো পদক জয়ের স্বপ্ন দেখছে। রয়ে গেছে ভারোত্তোলন, অ্যাথলেটিকসে পদক জয়ের সম্ভাবনা। বিশেষ করে অ্যাথলেটিকসে লড়াই করবে যুক্তরাষ্ট্র থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদ আলীদা সিকদার।

২০১৩ সালে ইন্দোনেশিয়ায় ইসলামী সলিডারিটি গেমসে বাংলাদেশ ১টি ব্রোঞ্জ এবং ১টি রুপার পদক জয় করেছিল। এমন আনন্দের দিনেও বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমের ফোন ধরেননি। তবে ফেডারেশন সূত্রে জানা গেছে, সোনার পদক জয়ীদের ৬ লাখ, রুপার পদক জয়ীদের ৩ লাখ এবং ব্রোঞ্জ জয়ীদের ২ লাখ টাকা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ইসলামি সলিডারিটি গেমস বাংলাদেশের প্রথম সোনার পদক

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭