ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আবারও দুঃস্বপ্নের নিউজিল্যান্ডের মুখোমুখি মাশরাফি

আবারও সেই নিউজিল্যান্ডের মুখোমুখি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত বছরের শেষের দিকে এই নিউজিল্যান্ডই মাশরাফিকে দুঃস্বপ্ন উপহার দিয়েছিল। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ। শুধু তাই নয়, হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাশরাফি।  নিজের ওভারেই কোরি অ্যান্ডারসনের জোরালো ড্রাইভ ঠেকাতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুল ফেটে যায় মাশরাফির। এতে ওভার সমাপ্ত না করেই মাঠ ছাড়েন দেশসেরা এই অধিনায়ক। পরবর্তীতে মাঠে ফিরতে তিন মাস অপেক্ষা করতে হয় মাশরাফিকে।  এদিকে, স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারেননি মাশরাফি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন তিনি। মাশরাফি ফেরায় দলের বাইরে চলে যেতে পারেন পেসার তাসকিন আহমেদ অথবা রুবেল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

আবারও দুঃস্বপ্নের নিউজিল্যান্ডের মুখোমুখি মাশরাফি

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭