ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

১৯ জুলাই থেকে প্রতিদিন ভার্চুয়ালেই চলবে আপিল বিভাগ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়ালে সপ্তাহে ৫ দিন মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী ১৯ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিলে থাকা মামলার নিয়মিত কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে।

মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভ‚ঞা এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন।

করোনার কারণে প্রথমবারের মতো গেল সোমবার (১৩ জুলাই) সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়ালে মামলার শুনানি শুরু হয়েছে। এর পরের দিনই সপ্তাহে ৫ দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভার্চুয়ালে পরিচালনার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন প্রদান করেছেন। এই সময় কোর্টের আপিল বিভাগের স্বাভাবিক কার্যক্রম চলবে। আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে (১টা ১৫ মিনিট) সোয়া ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

১৯ জুলাই থেকে প্রতিদিন ভার্চুয়ালেই চলবে আপিল বিভাগ

আপডেট টাইম : ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০