ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে মনিরুলসহ চারজনের সাড়ে ১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হাঁটুব্যথা যে কারণে হয় এবং এ রোগের সঠিক চিকিৎসাপদ্ধতি সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী বুকের শক্তিতে ৫ মণ পাথরের ঘানি টেনে বাঁচার লড়াই শম্ভু সাহার

বিজিতা

কচি রেজা:

 

বিজিতা, বিজিতা বলে ডাকতে ইচ্ছে করে আজ

বিজিতা শৈশবের নাম

 

বিজিতা , বিজিতা , স্কুলে যাও , মাখন দিয়ে গরম ভাত খাও

টিচার এসেছে বিজিতা , খেলতে যেওনা

বিজিতা , বড়োদের কথা শোনো

বিজিতা, তুমি হবে ইন্দিরা গান্ধী

বিজিতা , জীবন একটা দাগ

 

তারপর ?

বিজিতা , রোজ মুখে তিনবার সাবান দেবে

বিজিতা , বিণীত হও , জোরে হেসো না

হারমোনিয়াম নিয়ে বসো

পুরুষ শিক্ষকের সঙ্গে একা ঘরে পড়বে না

ছেলে বন্ধুরা চিঠি দিলে মাকে দিও

 

বিজিতা, বিজিতা, ওড়না ঠিক ঠাক তো !

বিজিতা, কাজিন কী বুকে হাত দেয় ?

লুকিও না ,

কিছুই লুকোই না, মা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

বিজিতা

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০১৬

কচি রেজা:

 

বিজিতা, বিজিতা বলে ডাকতে ইচ্ছে করে আজ

বিজিতা শৈশবের নাম

 

বিজিতা , বিজিতা , স্কুলে যাও , মাখন দিয়ে গরম ভাত খাও

টিচার এসেছে বিজিতা , খেলতে যেওনা

বিজিতা , বড়োদের কথা শোনো

বিজিতা, তুমি হবে ইন্দিরা গান্ধী

বিজিতা , জীবন একটা দাগ

 

তারপর ?

বিজিতা , রোজ মুখে তিনবার সাবান দেবে

বিজিতা , বিণীত হও , জোরে হেসো না

হারমোনিয়াম নিয়ে বসো

পুরুষ শিক্ষকের সঙ্গে একা ঘরে পড়বে না

ছেলে বন্ধুরা চিঠি দিলে মাকে দিও

 

বিজিতা, বিজিতা, ওড়না ঠিক ঠাক তো !

বিজিতা, কাজিন কী বুকে হাত দেয় ?

লুকিও না ,

কিছুই লুকোই না, মা।