ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গুণে ভরা জাম্বুরা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মৌসুমি ফল জাম্বুরা। মুখরোচক এ ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে টইটুম্বুর। বছরের একটি নির্দিষ্ট সময়ে পাওয়া গেলেও এ ফলটি নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম। জাম্বুরায় রয়েছে প্রচুর ভিটামিন সি।

বাইরে সবুজ মোটা আবরণের ভেতরে সাদা অথবা হালকা গোলাপি রঙের এ ফলটি খেতে মূলত টক-মিষ্টি। তাই যাদের মুখে রুচির সমস্যা আছে তারা খেতে পারেন এ ফলটি। এছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য জাম্বুরা বেশ উপকারী।

এছাড়া যারা ডায়েট প্ল্যান করছেন তারা তাদের খাবারের তালিকায় রাখতে পারেন জাম্বুরা। এ ফলটি দ্রুত ওজন কমাতে সাহায্য করে। অন্যদিকে জাম্বুরা আন্ত্রিক, অগ্ন্যাশয় ও স্তন ক্যান্সার প্রতিরোধেও বেশ কার্যকর। এর লিমোনোয়েডনামক উপকরণ ক্যান্সারের জীবাণু ধ্বংস করে এবং এতে থাকা আঁশ মলাশয়ের ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। অন্যদিকে এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি রক্তনালির সংকোচন-প্রসারণের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

অন্যদিকে যাদের পেটে হজমের সমস্যা আছে কিংবা কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন তাদের জন্য জাম্বুরা বেশ কার্যকর। এছাড়া জ্বর, সর্দি ও কাশির মতো সমস্যায়ও জাম্বুরা খুব দ্রুত কার্যকারী। তাই করোনাকালীন এ সময় নিজেকে সুস্থ রাখতে কিংবা এ সময়ের সর্দি-কাশি থেকে সুরক্ষা পেতে মৌসুমি এ ফলটি রাখতে পারেন আপনার খাবার তালিকায়। এসব কিছুর পাশাপাশি জাম্বুরা কলেস্টেরোল নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে যাদের মুখে প্রায়ই ঘা হয়ে থাকে তারা খুব সহজেই এ সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারেন এই টক-মিষ্টি ফলটি। আর বাজারে খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় বিধায় দামেও খুব সস্তা হয়ে থাকে এ ফলগুলো।

তাই তীব্র এ গরমে জাম্বুরার ভর্তা কিংবা জাম্বুরার জুস আপনাকে দিতে পারে গরমে স্বস্তি।

আর আপনি এ সময়েও থাকতে পারেন সুস্থ আর বাড়াতে পারেন খুব সহজে আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা, যাতে আপনাকে এ করোনাকালীন সর্দি-কাশির মতো রোগ থেকে রাখতে পারে সুরক্ষিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গুণে ভরা জাম্বুরা

আপডেট টাইম : ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০