ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রতিদিন কতটুকু ভিটামিন সি খাবেন

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সুস্থ থাকতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা প্রয়োজন যে ভিটামিন সি শরীরের প্রয়োজন মিটিয়ে বাকিটা প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়। তাই প্রতিদিনই ভিটামিন সি গ্রহণ করা জরুরি। কিন্তু কতটুকু পরিমাণ ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন তা অনেকেই জানেন না। চলুন দেখে নিই-

ভারতের চিকিৎসক সৌতিক পাণ্ডা বলেন, ‘সাধারণ অবস্থায় কোভিড ঠেকাতে প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন সি খাওয়ার যুক্তি নেই। কারণ এই ভিটামিন শরীরে সঞ্চিত থাকে না। প্রতিদিনের যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি খেলে তা ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। কিছু মানুষের আবার পেটের গোলমালও হয়। কাজেই যতটুকু প্রয়োজন, খান ঠিক ততটুকুই’।

প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৯০ মিলিগ্রাম ভিটামিন সি দরকার। ধূমপায়ী হলে বা বাচ্চা মায়ের দুধ খেলে আরও ৩০-৩৫ মিলিগ্রাম প্রয়োজন।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন মাঝারি একটা কমলালেবু খেলেই প্রয়োজনের ৭৭ শতাংশ পূরণ হয়ে যায়। এক কাপ রান্না করা ব্রকোলি খেলে পাওয়া যায় ১১০ শতাংশ। ভিটামিন সি আছে শাক-সবজি-ফলেও। ভাতের সঙ্গে একটা কাঁচা মরিচ খেলে পাবেন ১২১ শতাংশ। একটা পেয়ারায় ভিটামিন সি আছে ১৪০ শতাংশ।

এছাড়া এখন মৌসুমী ফল আমড়া সহজলভ্য। দামও হাতের নাগালে। প্রতিদিনই একটি বা দুইটি আমড়া খেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রতিদিন কতটুকু ভিটামিন সি খাবেন

আপডেট টাইম : ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০