ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

উদ্বোধনী ম্যাচেই তামিমের দুর্দান্ত শতক

শাহরিয়ার নাফিস সেই ২০০৬ সালের আসরে প্রথম সেঞ্চুরি করেছিলেন। এত বছর বাদে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। তামিমের কল্যাণে।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটি রাঙালেন ড্যাশিং টাইগার ওপেনার তামিম ইকবাল। ওয়ানডেতে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সেঞ্চুরি করলেন টাইগার ওপেনার। ওয়ানডে ক্রিকেটে তামিমের নবম সেঞ্চুরি এটি।

নিজের স্বভাববিরুদ্ধ, অথচ দারুণ দায়িত্ববান একটি ইনিংস খেলে বাংলাদেশকে তিনি নিযে যাওয়ার চেষ্টা করছেন অনেক দূর। এরই মধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৯ম ওয়ানডে সেঞ্চুরি। ১২৪ বল খেলে তামিম পৌঁছে যান সেঞ্চুরির মাইলফলকে। যাতে ছিল ১১ টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (১০৬) ও মুশফিকুর রহিম(৬৩)। সর্বশেষ ফিরে গেছেন ইমরুল কায়েস (১৯)।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

উদ্বোধনী ম্যাচেই তামিমের দুর্দান্ত শতক

আপডেট টাইম : ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭