বাঙালী কণ্ঠ ডেস্কঃ জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এখনও যারা যোগ্যতা অর্জন করতে পারেননি তাদের চাকরি থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আগামী ১০ দিনের মধ্যে নির্ধারিত ছকে বিশেষ বাহক মারফত এই তথ্য পাঠাতে উপপরিচালক ও সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই চিঠি দেয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মরত যেসব শিক্ষকদের কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা নেই। ফলাফল তৃতীয় শ্রেণি, প্রশিক্ষণ নেই। তাদের তথ্য চাওয়া হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের আত্তীকৃত শিক্ষকদের তথ্য চায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়, নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের আত্তীকৃত যোগ্যতাবিহীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পিআরিএল, পেনশন ও গ্র্যাচুইটি মঞ্জুরি এবং পাঠদানের সক্ষমতা বাড়াতে নীতিমালা করা হবে। সে লক্ষ্যে নির্ধারিত ছকে শিক্ষকদের তথ্য চাওয়া হয়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























