শিডিউল জটিলতার কারণে আরিফিন শুভ কলকাতার পরিচালক রবি কিনাগির ‘ওলট-পালট’ ছবিটি করতে চাননি। তবে এখন ভিন্ন কথা বললেন তিনি। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তার সঙ্গে শিডিউল মিলিয়েছে। ঈদের পর থেকে শুভ তাদের এ ছবির জন্য নতুন শিডিউল দিয়েছেন বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, আমার সঙ্গে শিডিউল সমস্যা হচ্ছিল। তারা হঠাৎ করে ২২ মে এর জায়গায় ২৯ মে নিয়ে যায় শিডিউল, এরপর আবারো পিছিয়ে জুলাইয়ে। তখন আমি ছবিটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আবার শিডিউল মিলিয়েছে। আমিও সিদ্ধান্ত বদল করেছি। এদিকে শুভ জুনে নতুন একটি ছবির শুটিং করবেন। এতে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়ে তারপর সবকিছু জানাতে চান তিনি। ‘ওলট পালট’ পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন প্রসেনজিৎ চ্যার্টাজি। এতে আরো অভিনয় করছেন কলকাতার সোহম, যিশু সেনগুপ্ত, তনুশ্রী এবং ঢাকার বিদ্যা সিনহা মিম ও পিয়া বিপাশা। ছটি প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট। উল্লেখ্য, শুভ অভিনীত সবশেষ প্রেক্ষাগৃহে শামীম আহমেদ রনীর ‘ধেৎতেরিকি’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। আর সামনে তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি পাবে। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহি।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























