ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

প্রাথমিকে আবেদন শুরু, ৬০ দিনের মধ্যে হবে পরীক্ষা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন শেষে পরবর্তী ৬০ দিনের শুরু হবে নিয়োগ পরীক্ষা।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। প্রার্থীদের বয়স ২০ অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর।  মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ২৫ মার্চ পর্যন্ত ৩২ বছর।

শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, এক মাস ধরে আবেদন প্রক্রিয়া চলার পর ৬০ দিনের মধ্যে পরীক্ষার সময় জানিয়ে দেয়া হবে। নিয়োগের লিখিত পরীক্ষা শেষে ২০২১ সালের জুন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। এর পর ফল প্রকাশ করে পদায়ন শুরু হবে।

এ বছর সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার কথা থাকলেও শূন্য আসনের সংখ্যা বৃদ্ধি পেলে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।  তবে এ নিয়োগটিতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তাদের জন্য আলাদা নিয়োগ পরীক্ষা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রাথমিকে আবেদন শুরু, ৬০ দিনের মধ্যে হবে পরীক্ষা

আপডেট টাইম : ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০