বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনা বদলে দিয়েছে নির্যাতিতাদের জীবন। আগের মতো চঞ্চলতা নেই তাদের। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। ঘটনার অনেক দিন পর চুপিসারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছেন। তবে আগের মতো বন্ধুদের আড্ডায় যান না। প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা বলেন না কারো সঙ্গে। নির্ধারিত ফোন নম্বরটি ব্যবহার করছেন না। যোগাযোগ নেই বন্ধুদের সঙ্গে। খুব কাছের কেউ ছাড়া অন্যদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। মামলা করার পর থেকেই হুমকি-ধমকি দেয়া হয়েছে। একইভাবে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে সমঝোতার প্রস্তাব দেয়া হয় নির্যাতিতাদের।
মানবজমিনের সঙ্গে আলাপকালে সেই ভয়াল রাতের বর্ণনাসহ বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন তারা। নির্যাতিতারা জানিয়েছেন, ভয়াল সেই রাতের পরও স্বাভাবিকভাবে দিনাতিপাত করতে চেয়েছিলেন। কিন্তু ধর্ষকরা স্বাভাবিক জীবনযাপন করতে দেয়নি তাদের। মামলা করার পর মামলার বাদীর মায়ের নম্বরে একটা কল আসে। ইন্টারনেট ব্যবহার করে আসা ওই কলের ক্ষেত্রে ‘প্রাইভেট নম্বর’ লেখা ছিল। কলটি রিসিভ করার পর সালাম দিয়ে বাদীর মায়ের পরিচয় নিশ্চিত হয়ে কথা বলা শুরু করে পুরুষটি। মামলা তুলে নিতে অনুরোধ করে বলে, যা হওয়ার হয়েছে। মানুষ জানছে। আরো জানবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে কিছুই হবে না। কারণ সাফাতের বাবার টাকা আছে। টাকা দিয়ে সব নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। টাকা থাকলে সব কেনা যায়। কিন্তু বড় ক্ষতি হবে আপনাদের। মেয়ে বলে কথা। মেয়েকে তো বিয়ে দিতে হবে। মান-সম্মান বলে কথা আছে। ওই ছেলেরা একটা ভুল করে ফেলেছে। তারা মাফ চাইবে। আর আপনার মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য যা করা দরকার তাই করে দেবে তার বাবা। এ বিষয়ে সরাসরি দেখা করে কথা বলার প্রস্তাব করে ওই লোকটি। নির্যাতিত তরুণীর মা তার সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। বলেন, এ বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না। দয়া করে আপনি কল দেবেন না। কিন্তু লোকটি কিছুতেই থামে না। বলে যায়, শুনুন মামলা করে কি হবে? যা হওয়ার তা হয়ে গেছে। জানি এর ক্ষতিপূরণ হয় না। তবু বলছি আপনারা যা চান, যতো টাকা চান তা দিয়েই সমাধান করা হবে।
মায়ের বরাত দিয়ে ওই তরুণী বলেন, তারপর মা লাইন কেটে দেন। পরে সাফাত গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত অনেক দিন এই নম্বর থেকে কল এসেছে। মা রিসিভ করেননি। আর আমি তো অপরিচিত নম্বর খুব কম রিসিভ করি। আমরা শুধু ওদের পানিশমেন্ট চাই। আর কিছুই চাই না। তাই মামলা ওঠানোর প্রশ্নই উঠে না। মামলা করার পর অনেক বিপদের মুখোমুখি হতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৪ই মে সন্ধ্যায় দুই অস্ত্রধারী যুবক বাসায় ঢোকার চেষ্টা করেছিলো। গার্ড বাধা দিলে বাকবিতণ্ডা হয়। হুমকি দেয় তারা। পরে মোটরসাইকেলযোগে চলে যায়।
২৮শে মার্চ। সেই ভয়াল রাতে ঘটে ঘটনাটি। এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে নির্যাতিত ওই তরুণী বলেন, হোটেলে গিয়ে অন্য মেয়েদের দেখি। হোটেলে যাওয়ার পর সেখানকার এনভরমেন্ট ভালো লাগেনি আমাদের। ওখানে দুটি মেয়ে ছিল। বারবার দেখছি, এদের নিয়ে একবার সাফাত রুমে যায়। অনেকক্ষণ থাকে। এরপর নাঈম যায়। আমরা রেস্টুরেন্টে বসেছিলাম। সেখানে আমরা দুই বান্ধবী কিছু খাইনি। সাফাতসহ অন্যরা খেয়েছে। ওরা ড্রিংকস করেছে। পরে হোটেলের একটি কক্ষে ব্যাগ রেখে সুইমিং পুলে নেমেছিলাম। সেখানে আমি, আমার বান্ধবী, সাফাতের আরেকটা মেয়েফ্রেন্ড, সাফাত, সাকিফ ও আমার ডাক্তার বন্ধু নেমেছিলো। সুইমিং পুল থেকে ওঠার পর অন্য মেয়েরা চলে যাচ্ছিলো। তখন একটা মেয়ে আমাকে কিছু একটা বলতে চেয়েছিলো। কিন্তু সাফাত কাছে চলে আসায় সে কিছু বলতে পারেনি। পরে তারা চলে যায়। এসময় আমার মা কল দেন। আমরা চলে যেতে চাই। তখন সাফাতের আসল রূপ প্রকাশ পায়। আমাদের যেতে দেবে না। আমাদের ফোন কেড়ে নেয়। আমার ফ্রেন্ডের কার-এর কিউ সিজ করে রাখে। আর আমাদের সবাইকে দুটি রুমে আলাদা করে রাখে। আর ডাক্তার বন্ধুকে বলে যে, ও পালিয়ে যেতে পারবে না। নিচে গানম্যান আছে। আর মেইনলি ওদের কাছে পিস্তল ছিল। যতদূর মনে পড়ে নাঈমের কাছে পিস্তল ছিল।
একই রুমে আমাকে ও আমার বান্ধবীকে জোর করে ধর্ষণ করে সাফাত ও নাঈম। সেখানে সাকিফ ও বিল্লালও ছিল। সাফাতের নির্দেশে বিল্লাল ভিডিও করে। ওরা সে রাতে মানুষ ছিল না। জানোয়ারকেও আমি তাদের চেয়ে ভালো বলবো, বুঝলেন। অনেক চিৎকার করেছি। কেউ আসেনি সেইফ করতে। ওরা আমাদের বিয়ে করার প্রস্তাব দেয় বারবার। যাওয়ার সময় বলেছিলো, যখন ডাকবো তখনই আসবা। ভিডিও নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়েছিলো। ওই রাতে ওরা ইয়াবা সেবন করেছিলো।
সাকিফের সঙ্গে করা কিছু চ্যাটের কপি দেখিয়ে বলেন, কেমন পরিস্থিতি থেকে এসেছি দেখেন। এই সাকিফ ইচ্ছে করলে পারতো তো বাঁচাতে। সাকিফ যা করেছে। তা কোনো বন্ধু করতে পারে না। তিনি জানান, প্রায় দুই বছর আগে রেগমান গ্রুপের মালিকের ছেলে সাদমান সাকিফের সঙ্গে পরিচয়। একটা প্রোগ্রামের ইভেন্ট ম্যানেজমেন্টে জব খুঁজতে গিয়েই পরিচয়টা হয়। তারপর বন্ধুতা। একদিন সন্ধ্যায় কল করে সাকিফ বলে যে, সে মিট করতে চায় আমাদের সঙ্গে। তখন আমি বললাম, আজ বাদ দাও। বাইরে বৃষ্টি হচ্ছে। অন্যদিন দেখা করবো। কিন্তু সে বললো, আরে আসো। আমার সঙ্গে এক বড় ভাই (সাফাত) আছে। তখন আমি বলছি, দেখো আই ডোন্ট লাইক টু মিট আননোন পিপল। পরে সাকিফ বলে, আরে এসো, সে অনেক ভালো। হেন তেন ইত্যাদি।
তখন আমি বলেছি, তিনি চলে গেলে বলো। তখন এসে দেখা করে যাবো। অনেকবার বলার পর গেছি। প্রথম দিনই সাফাত তার নিজের কথা বলছিল যে, এক মেয়ের সঙ্গে তার রিলেশন ছিল। ভেঙে গেছে তার বাবার কারণে। তারপর খুব আজেবাজে কথা বলতেছিল ওই মেয়েকে নিয়ে। তখন আমরা একটু আনইজি ফিল করছিলাম। এরমধ্যে সাফাত ও সাকিফ আলাদা দূরে গিয়ে কথা বলেছিল। পরে কাছে বসে সাফাত আমাদের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন খুব ভালো। আজ থেকে তোমরা আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছো। তারপরই তার বার্থডে’র কথা বলছিলো।
ইচ্ছাকৃত যৌন সম্পর্কের ব্যাপারে সাফাতের দাবি প্রসঙ্গে ওই তরুণী বলেন, যদি ইচ্ছেকৃত হতো তাহলে মামলা করলাম কেন। মামলা করার প্রশ্নই উঠতো না। ওরা কত লুকাবে আর বানিয়ে বলবে বলতে পারেন? সত্যি তো বের হবেই। ওরা অনেক মেয়ের জীবনই নষ্ট করেছে।
এ ঘটনার পর বদলে গেছে এই দুই তরুণীর জীবন। এ বিষয়ে ওই তরুণী বলেন, ক্লাস আর বাসা। কারও সঙ্গে দেখা করি না। কোনো রিলেটিভের বাসায় যাই না। সারাদিন বাসায় থাকি। কিছুদিন আগে তো ক্লাসে যাচ্ছিলাম না। মেন্টালি একটু সিক আর আপসেট ছিলাম। সামনে এক্সাম কিন্তু মনোযোগ দিতে পারছি না। একই কথা বলেন, নির্যাতিত অন্য তরুণী। তিনি বলেন, আমাদের দুজনেরই একই অবস্থা। মাথার মধ্যে একটা জিনিস ঘুরে ওদের কি পানিশমেন্ট হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফাতের সঙ্গে নিজের ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে মামলার বাদী বলেন, ওই ছবি এটা প্রমাণ করে না যে, ওই রাতে তারা জোর করে নির্যাতন করেনি। সাফাত তো বন্ধু ছিল। ছবি থাকতেই পারে। কিন্তু কারা, কি উদ্দেশ্যে ছবি ভাইরাল করছে। পুলিশ কেন তা দেখছে না- প্রশ্ন করেন তিনি।
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
আমরা শুধু ওদের পানিশমেন্ট চাই
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
- 479
Tag :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ



























