ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

শাহবাগ মোড়ে বিক্ষোভ চলছে মেডিক‌্যাল শিক্ষার্থীদের

বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।

সেশনজট দূর করতে অবিলম্বে অনলাইন ক্লাস চালু, পরীক্ষা পেছানো, বেসরকারি মেডিক‌্যাল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়াসহ চার দাবিতে এ কর্মসূচি পালন করছেন এসব শিক্ষার্থী।

আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ৬০ মাসের বেতন পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এই সময়ে এভাবে বেতন আদায় করা অন্যায়। এছাড়া করোনা পরিস্থিতির ভেতর তাদেরকে এক মাস হলে থাকার কথা বলা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে তারা এভাবে ঝুঁকি নিতে চান না। একারণে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়ার জন‌্য অনুরোধ করা হচ্ছে। চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক করার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

শাহবাগ মোড়ে বিক্ষোভ চলছে মেডিক‌্যাল শিক্ষার্থীদের

আপডেট টাইম : ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০