ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

কাল মন্ত্রীর সংবাদ সম্মেলন, আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দীর্ঘ ৯ মাস পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। আগামী বছর এসএসসি-সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতি ও সিলেবাস শেষ করতে মাধ্যমিক পর্যায়ের কিছুসংখ্যক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হতে পারে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের। ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।’ বলেন তিনি।সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের দুই সপ্তাহ ছুটি বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে দেশের কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছুসংখ্যক বিদ্যালয় খুলে স্বাস্থ্যবিধি মেনে সেখানে আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করা হবে। সিলেবাস শেষ হলে তাদের একটি টেস্ট পরীক্ষা নেয়া হবে। সে পরীক্ষার পর পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে যাদের আত্মবিশ্বাস তৈরি হবে তারা মূল পরীক্ষায় অংশ নেবে। কেউ না চাইলে পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

কাল মন্ত্রীর সংবাদ সম্মেলন, আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

আপডেট টাইম : ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০