বাঙালী কণ্ঠ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনার প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য কোনো খাতে অর্থ আদায় করতে পারবে না। গতকাল অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা জারির কথা জানানো হয়েছে। এতে খোলাসা করেই বলা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, লাইব্রেরি, বিজ্ঞানাগার, ম্যাগাজিন বা উন্নয়ন ফি’র নামে কোনো ফি গ্রহণ করা যাবে না। বিজ্ঞপ্তি মতে, এর মধ্যে কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য ফি নিয়ে থাকলে তা দ্রুত ফেরত দিতে হবে কিংবা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করতে হবে। তাছাড়া কোনো শিক্ষার্থীর অভিভাবক চরম আর্থিক সংকটে থাকলে, সেই শিক্ষার্থীর টিউশন ফি গ্রহণের বিষয়েও শিক্ষাপ্রতিষ্ঠানকে বিবেচনা করতে হবে। অর্থাৎ তার ফি’র পুরোটা কিংবা অংশবিশেষ মওকুফ করা যায় কিনা? তা চিন্তা করতে হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনো নির্দিষ্ট খাতে শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে না পারলে, ওই খাতে কোনো ফি নিতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান ফের চালু হলে যৌক্তিক ফি নেয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত রয়েছে।
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা
নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী
ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন
মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস
এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে
সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের
শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প
শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
স্কুল কলেজে টিউশন ছাড়া অন্য কোনো ফি নয়
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- 286
Tag :
জনপ্রিয় সংবাদ


























