ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

বাবা হচ্ছেন রায়না

হঠাৎ করেই খোঁজ শুরু হলো তাঁকে। কোথায় গেলেন সুরেশ রায়না? অবশেষে গুজরাট লায়ন্স অধিনায়কের খোঁজ পাওয়া গেল। কাউকে না জানিয়ে ভারতীয় ব্যাটসম্যান উড়াল দিয়েছেন নেদারল্যান্ডসে। তাই তাঁকে ছাড়াই শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামতে হচ্ছে গুজরাটকে।

কিন্তু আকস্মিক কি এমন হলো যে চুপিসারে নেদারল্যান্ডসে চলে গেছেন রায়না? ৫ দিন হয়ে গেলেও তাঁর ফেরার কোনো খবর নেই। পুরো গুজরাট যখন দুশ্চিন্তায় তখন ভেসে এল সুখবরটা। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন রায়না। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই তাঁর আচমকা ভারত ত্যাগ।

রায়না কবে ফিরবেন সেটা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই প্রথম একটা বিষয় নিশ্চিত হওয়া গেল যে, রায়নাকেও মিস করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ৯ মৌসুমের আইপিএল অধ্যায়ে এই প্রথম মাঠে নামছেন না ভারতীয় ব্যাটসম্যান।

সতীর্থ অধিনায়ককে না পাওয়া কিছুটা হলেও ধাক্কা হয়ে আসল গুজরাট শিবিরে। তবে শুক্রবার ব্যাঙ্গালুরু ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্র‌্যাড হজ আশারবানীই শোনালেন। বলেছেন, ‘এটা আমাদের জন্য বিশাল একটা ক্ষতি। তবে আমাদের দলে ম্যাককালাম, ফিঞ্চ, কার্তিক, ব্রাভোদের মতো খেলোয়াড় আছেন। আশা করছি রায়নার অভাবটা আমরা পুষিয়ে দিতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাবা হচ্ছেন রায়না

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬