ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৩৪তম

বাঙালী কণ্ঠ ডেস্কঃ এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ তালিকায় ঢাবির অবস্থান ১৩৪তম আর বুয়েটের অবস্থান ১৯৯তম।

বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ইউনিভার্সিটি র্যাংকিংয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালিকার প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

কিউএস-এর করা এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তার মধ্যে সবার উপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের র্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ১৩৫তম। সেই হিসাবে বিশ্ববিদ্যালয়টি আরও এক ধাপ উপরে উঠেছে।

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২২৮ তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১-৮০ তম), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (৩৫০-৪০০ তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৪৫০ তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (৪৫১-৫০০ তম), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৫১-৬০০ তম)।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৩৪তম

আপডেট টাইম : ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০