ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

মাধ্যমিকের ৬ হাজারেরও বেশি শিক্ষক পাচ্ছেন পদোন্নতি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদে পদোন্নতি দেওয়ার জন্য খসড়া তালিকা প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। গত ৩০ নভেম্বর স্বাক্ষরিত খসড়া তালিকাটি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পদোন্নতির তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে বা কারও নাম বাদ পড়লে তা আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ উপ-পরিচালকের (মাধ্যমিক) কাছে রেজিস্ট্রি ডাক ডাকযোগে আবেদন জানাতে হবে।

খসড়া তালিকায় স্থান পাওয়া সহকারী শিক্ষকদের মধ্যে যাদের এসিআর এখনও জমা পড়েনি তাদের এসিআর উপ-পরিচালকের দফতরে (মাধ্যমিক) রেজিস্ট্রি ডাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসিআর ছাড়া প্রকাশিত খসড়া তালিকায় অন্য কোনও ভুল থাকলে তাও জানাতে হবে। এছাড়া নিয়োগও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা বিএড পাসের তারিখ সংক্রান্ত আপত্তি থাকলে জানাতে হবে।

আর খসড়া তালিকায় নাম না থাকলে প্রমাণসহ আবেদন dddshesecondary @ gmail.com ঠিকানায় আগামী ৭ দিনের মধ্যে পাঠাতে হবে। খসড়া তালিকার কোনও কর্মকর্তা মৃত্যুবরণ করলে বা চাকরি থেকে অব্যাহতি পেলে বিষয়টি উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাধ্যমিককে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মাধ্যমিকের ৬ হাজারেরও বেশি শিক্ষক পাচ্ছেন পদোন্নতি

আপডেট টাইম : ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০