ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

রোজা যেভাবে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে পারে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  রোজা ইসলাম ধর্মের পাঁচটি প্রধান স্তম্ভের অন্যতম। রমজান নিঃশেষ রহমত ও বরকতে পরিপূর্ণ। মুসলমানরা রমজান মাসে রোজা পালন করেন কারণ এটি ফরজ ইবাদাত। মহান আল্লাহতায়ালা সুরা বাকারাহ’র ১৮৩ নং আয়াতে বলেছেন ‘হে ঈমানদারগন; তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে যেমন করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের উপর, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে রোজা পালনে শিথিলতা রয়েছে। রমজানে ধৈর্য, আত্মসংযম, নিয়মানুবর্তীতার সঙ্গে রোজাপালনের মাধ্যমে মুসলমানরা তাদের প্রভুর নিকটবর্তী হওয়ার সুযোগ লাভ করে। ধর্মীয় অনুপ্রেরণার পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও রোজার উপকারিতা সম্পর্কে জানালেন ইউনাইটেড হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট(বক্ষব্যাধী) ডাঃ রওশন আরা খানম।

বিষক্রিয়ার প্রশমন : সাধারণত প্রক্রিয়াজাত খাদ্য থেকে আমাদের দেহের চর্বিকোষে কিছু কিছু বিষাক্ত পদার্থ জমা হতে থাকে। রোজা এইসব বিষাক্ত পদার্থ থেকে মুক্তি লাভের জন্য দারুণ এক সুযোগ তৈরি করে দেয়। রোজা রাখার ফলে লম্বা সময় না খেয়ে থাকায় চর্বি দহনের মাধ্যমে শরীর থেকে এই বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায়। লিভার, কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

পরিপাকতন্ত্রের বিশ্রাম : সারাদিন ব্যাপী পরিপাকতন্ত্রের বিশ্রামের সময় নির্ধারিত শ্লথ গতিতে হজমের জন্য তরল নিঃসৃত হতে থাকে। খাদ্য হজমও হয় একইভাবে। এতে আত্তীকরণ প্রক্রিয়া জোরদার হয় এবং শরীর স্বাভাবিকের চেয়ে বেশি পুষ্টিকনা শোষণ করতে পারে। এটি ‘এডিপোনেকটিন’ নামক হরমোনের প্রভাবে হয় যা অনেকটা সময় না খেয়ে থাকা ও শেষ রাতে খাবার গ্রহণের সঙ্গে সম্পর্কিত।

রক্তচাপ নিয়ন্ত্রণ : আত্তীকরণ প্রক্রিয়া শ্লথ হওয়ার কারণে এড্রেনালিন ও নরএড্রেনালিন হরমোন কম নিঃসৃত হয়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ : রোজার সময়ে প্রথমে গ্লুকোজ ও পরে চর্বি দহনের মাধ্যমে শরীরে শক্তি তৈরি হয়। এতে রক্তে গ্লুকোজের মাত্রা কমে আসে। শরীরে ইনসুলিন ও কম তৈরি হয় অর্থাৎ অগ্ন্যাশয় বিশ্রামে থাকে, যা ডায়াবেটিস এর জন্যও উপকারী। তবে প্রত্যেক ডায়াবেটিস রোগীর রোজার শুরুতেই ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ।

রোজা ওজন কমাতে সাহায্য করে : যারা ওজন কমাতে ইচ্ছুক রমযান তাদের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের অসাধারণ সুযোগ। প্রথমত রোজা ক্ষুধা ও জাগতিক ইচ্ছা নিয়ন্ত্রণে সাহায্য করে। লম্বা সময় না খেয়ে থাকার ফলে পাকস্থলী ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসে, ফলে কম খাবার খেয়েই পেট ভরে যায়। এর সঙ্গে নিয়ম মাফিক স্বাস্থ্য সম্মত খাবার খেয়ে ওজন কমানো সম্ভব। তারাবীর নামাযও মাঝারি মানের ব্যায়াম হিসাবে কাজে লাগে। এছাড়া রোজা চর্বি দহনেও সাহায্য করে। রোজা-পরবর্তীতে এ অভ্যাস ধরে রাখলে ওজন আর বাড়েনা।

রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে : নিয়মিত রোজা পালনের ফলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করাও সম্ভব। ‘Annals of nutrition and metabolizom ‘ এ প্রকাশিত আর্টিকেলের তথ্য অনুযায়ী এল ডি এলো কোলেস্টেরল কমে ৮%, ট্রাইগ্লিসারাইড কমে ৩০%, এইচ ডি এল কোলেস্টেরল বাড়ে ১৪.৩%, যা হার্ট এটাক, স্ট্রোক, রক্তনালীতে চর্বি জমা প্রতিহত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

রোজা যেভাবে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে পারে

আপডেট টাইম : ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭