ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ হবিগঞ্জে আদালতের নির্দেশে স্ত্রী তার মায়ের কাছে ফিরে যাওয়ায় আদালতের সামনে স্বামী আত্মহত্যা করেছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাহী আদালতের সামনে নিজের পেটে ছুরিকাঘাত করে হাফিজ মিয়া (৩২) আত্মহত্যা করেন। তিনি সদর উপজেলার সুলতান মামদপুর গ্রামের নূর মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন আদালত পরিদর্শক মো. আল-আমিন।

আদালত পরিদর্শক মো. আল-আমিন বলেন, স্ত্রীর সঙ্গে হাফিজের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাই তারা দুইজন আলাদা বসবাস করছিলেন। সম্প্রতি হাফিজ স্ত্রীকে ফিরে পেতে হবিগঞ্জ নির্বাহী আদালতে মামলা করেন। সোমবার বিচারক হাফিজের স্ত্রীর ইচ্ছায় তাকে তার মায়ের সঙ্গে যাওয়ার আদেশ দেন। কিছুক্ষণ পর হাফিজ বাইরে এসে আদালত ভবনের সামনে নিজের বুকে ছুরিকাঘাত করেন।

মো. আল-আমিন বলেন, সেখানে উপস্থিত মানুষ তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সিলেট নেওয়ার পথে হাফিজের মৃত্যু হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় বলেন, হাফিজের বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। সদর হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

আপডেট টাইম : ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০