ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ঈদে কনার গ্রাফিক্যাল ভিডিও ‘চাঁদের কণা’

সংগীতশিল্পী কনা এবারের ঈদের জন্য অনেক গানই গেয়েছেন। অংশ নিয়েছেন কয়েকটি ভিডিওতেও। তবে সংগীতের লম্বা ক্যারিয়ারে কনা এবার বিশেষ ঝলক নিয়ে হাজির হচ্ছেন একটি ভিডিওতে। এমনটাই জানালেন তিনি।
গানটির শিরোনামও তার নামের সঙ্গে মিলে যায়, ‘চাঁদের কণা’। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম আর সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। এদিকে ভিন্ন ধারার এই গানটির অন্যরকম একটি ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। যেখানে মডেল হিসেবে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কনা নিজেই। গান-ভিডিওটি আজ ১৫ই জুন (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল এবং জনপ্রিয় গানবক্স মিউজিক্যাল অ্যাপ-এ। ভিডিওটি প্রসঙ্গে কনা বলেন, আমার নামের সঙ্গে মিলে গেছে গানের শিরোনাম! আর ভিডিওটি সত্যিই অন্যরকম হয়েছে। যা এই ঈদে আমার শ্রোতাদের বাড়তি আনন্দ দিবে বলে বিশ্বাস করি। সত্যি বলছি এমন গ্রাফিক্যাল ভিডিও আমি আর করিনি। এদিকে অ্যাডবক্স সূত্রে জানা গেছে এই ব্যানার থেকে ঈদ উপলক্ষে শিগগিরই প্রকাশ পাচ্ছে আরেকটি বড় বাজেটের মিউজিক ভিডিও। ‘আবার উড়তে শেখাও’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মিনার। গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন আর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আর এই গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। অ্যাডবক্স-এর সিইও শফিকুল ইসলাম বলেন, এবারের ঈদে আমাদের অ্যাপ গানবক্স-এ বেশ কিছু নতুন গান প্রকাশ পাচ্ছে। তবে সেসবের মধ্যে বড় চমক হিসেবে থাকছে কনা ও মিনারের ভিডিও দুটি। এমন দুটি ব্যয়বহুল মিউজিক ভিডিও দর্শক ও শ্রোতাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ঈদে কনার গ্রাফিক্যাল ভিডিও ‘চাঁদের কণা’

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭