ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সিনেমা নয়…

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  সিনেমা নয়, মিউজিক ভিডিওর মডেল হওয়ার মধ্য দিয়েই ফেরা হচ্ছে আবেদনময়ী বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার। সর্বশেষ ২০১৩ সালে ‘আপ কে লিয়ে হাম’-এর পর নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও বেশ কয়েকবারই গুঞ্জন ওঠে নতুন সিনেমা নিয়ে ফিরছেন আয়েশা। কিন্তু বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, অচিরেই নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। এটির পরিচালক লাভলি সিং। গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ প্রসঙ্গে তিনি বলেন, আমার নতুন মিউজিক ভিডিও ‘জিন্দেগি ইয়ে জিন্দেগি’ অনেকটা সিনেমার মতোই। এর একটি গল্প রয়েছে। এতে নারী পাচারকারীর হাত থেকে নিজের বোনকে বাঁচানো এক মেয়ের গল্প বলা হয়েছে। এখানে আশেয়া টাকিয়াকে মূল চরিত্রে দেখা যাবে। এর আগে ২০০৭ সালে লাভলি সিংয়ের পরিচালনায় ‘কেয়া লাভ স্টোরি হ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন আয়েশা। এদিকে গত কয়েক বছর পর্দার বাইরে থাকলেও নানা কারণেই খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শোনা গিয়েছিলো আয়েশা টাকিয়ার লিপ সার্জারির কথা। ভারী ও পুরুষ্টু ঠোঁটের জন্য ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন আয়েশা-খবর বেরিয়েছিল এমনটাই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম্যে ভাইরাল হয়েছিলো এ তারকার ঠোঁটের অস্ত্রোপচারের আগের ও পরের ছবি। পরে ইন্সটাগ্রামে নিজের সত্যিকারের ঠোঁটের ছবি প্রকাশ করে খবরটিকে মিথ্যা  প্রমাণ করেন আয়েশা টাকিয়া। উল্লেখ্য, ‘টারজান দ্য ওয়ান্ডার কার’, ‘ফুল এন্ড ফাইনাল’, ‘দিল মাঙ্গে মোর’, ‘ওয়ান্টেড’, ‘সোচা না থা’, ‘শাদি নাম্বার ওয়ান’, ‘কেয়া লাভ স্টোরি হ্যায়’, ‘হোম ডেরিভারি’, ‘সাদি সে পেহেলে’, ‘দে তালি’, ‘সাদি নাম্বার ওয়ান’ সহ  বেশ কিছু হিট-সুপারহিট সিনেমায় দেখা গেছে আয়েশা টাকিয়াকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সিনেমা নয়…

আপডেট টাইম : ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭