ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

চিকুনগুনিয়ার কারণে জয়েন্টে ব্যথা, কী করবেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ইদানীং চিকুনগুনিয়া জ্বরে আক্রান্তের হার বাড়ছে। চিকুনগুনিয়া জ্বর সাধারণত দুই থেকে পাঁচদিন থাকে। তবে জ্বরের কারণে হওয়া জয়েন্টের তীব্র ব্যথা থেকে যায় অনেকদিন। অনেকের ক্ষেত্রে এটি মাসব্যাপীও থাকতে পারে।

এই ব্যথা প্রতিরোধে কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

বরফ

চিকুনগুনিয়ার কারণে হওয়া প্রদাহ ও জয়েন্টে ব্যথা কমাতে বরফ ব্যবহার করতে পারেন।

১. কয়েকটি বরফের টুকরো নিন। একে গুঁড়ো করুন।

২. একটি তোয়ালে দিয়ে গুঁড়োগুলো মুড়ে নিন।

৩. ব্যথার স্থানে তিন থেকে পাঁচ মিনিট এটি দিয়ে চাপ দিন। দিনে যতবার প্রয়োজন এভাবে করুন। তবে বরফ সরাসরি পায়ে লাগাবেন না। এতে টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে।

হলুদ

হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান। এগুলো ব্যথার সঙ্গে লড়াই করে।

১. আধা চা চামচ হলুদ এক গ্লাস গরম দুধে মেশান। এই দুধ দিনে দুবার পান করুন।

২. ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে কারকিউমিন সাপ্লিমেন্টও খেতে পারেন।

আদা

আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী ও ব্যথারোধী উপাদান। এগুলো জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে।

১. দিনে তিনবেলা আদা চা পান করুন।

২. আদার তেল দিয়ে আক্রান্ত স্থানে ম্যাসাজ করতে পারেন।

ম্যাসাজ

ম্যাসাজ আরেকটি ঘরোয়া উপায় ব্যথা কমানোর। এতে রক্তের সঞ্চালন বাড়ে। আপনার পছন্দমতো তেল নিন। তেলটি হালকা গরম করে আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন। ম্যাসাজের সময় হাতের মধ্যে আক্রান্ত জায়গায় আস্তে আস্তে চাপ দিতে পারেন। কয়েক মিনিট এভাবে করুন। ব্যথা থাকলে কয়েকবার এটি করতে পারেন।

এ ছাড়া জয়েন্টের ব্যথায় চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপিও নিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

চিকুনগুনিয়ার কারণে জয়েন্টে ব্যথা, কী করবেন

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭