ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মাশরাফিদের আয়

গত ১৮ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের পর্দা নেমেছে। এই আসরে সেমিফাইনাল পর্ব থেকে বিদায় নেয় টাইগাররা। সেমি ফাইনালে খেলায় আইসিসি থেকে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ দল পাচ্ছে তিন কোটি ৬৪ লাখ টাকা।

বাংলাদেশ সেমি ফাইনালে খেলতে পেরেছে বলেই টাকার অঙ্কটা একটু বেশি। টাইগাররা যদি গ্রুপ পর্বে তিন নম্বর অবস্থানে থেকে বিদায় নিতো তাহলে পেতো মাত্র ৭৩ লাখ টাকা। আর যদি গ্রুপ পর্বে চার নম্বর অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করত তাহলে পেত ৪৮ লাখ ৬০ হাজার টাকা।

এ আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। এই জয়ের মাধ্যমেই মূলত সেমি ফাইনাল নিশ্চিত হয় মাশরাফিদের। ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের কাছে নয় উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মাশরাফিদের আয়

আপডেট টাইম : ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭