ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

যুক্তরাজ্যে দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতি নিহত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ যুক্তরাজ্যের বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি দম্পতি। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রেডিস বার্মিংহাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুর রহমান মুয়িম (৪৮) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৮)। তারা ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছিলেন। আবদুর রহমান সেখানে ব্যবসা করতেন। নিহত আবদুর রহমান মুয়িম মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেডিস বার্মিংহাম মহাসড়কে তিনটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।

তার স্বামী আব্দুর রহমান মুয়িমকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দম্পতির ঘনিষ্ঠ প্রবাসী বাংলাদেশিরা জানান, আবদুর রহমান ও পাপিয়া মঙ্গলবার একটি বাড়িতে খাবার দিতে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

যুক্তরাজ্যে দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতি নিহত

আপডেট টাইম : ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১